স্টাফ রিপোর্টার: ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি জানিয়েছেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ মোট ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।
শুক্রবার (০২ অক্টোবর) ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কালামপুর যুবক সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "আজকের এই বিপুল উপস্থিতিই বলে দিচ্ছে আমরা খেলাধুলাপ্রিয় একটি দেশ। খেলাধুলার মাধ্যমেই আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে চাই। দল-মত নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।"
তৃণমূলের ক্রীড়া অবকাঠামো জোরদারের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা আজ কেবল ঢাকাকেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।" এ সময় তিনি দেশের সব বিকেএসপি (BKSP)-কে স্বয়ংসম্পূর্ণ করা এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments