স্টাফ রিপোর্টার: অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার পুনর্নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা অনুযায়ী কিলোমিটার প্রতি যাত্রীভাড়া বৃদ্ধি করে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা ওই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই নতুন ভাড়ার হার কার্যকর করা হলো। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া বিগত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।
ঘোষিত নতুন হার অনুযায়ী, নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য কিলোমিটার প্রতি যাত্রীভাড়া আগের ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে ভাড়া বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ।
একইভাবে প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া আগের ২ টাকা ৫২ পয়সার জায়গায় ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ।
দূরত্বভিত্তিক ভাড়ার পাশাপাশি নৌপথে সর্বনিম্ন ভাড়ার হারেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, নৌপথে চলাচলে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
যাত্রীদের সুবিধার্থে পুনর্নির্ধারিত এই ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত পূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এই নতুন নির্দেশনার মাধ্যমে বাতিল করা হলো।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments