বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সহ- সভাপতি নূর নবী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদেশী চন্দ্র রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মাহমুদ। আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,পল্লী বিদ্যুতের সহকারী জোনাল অফিসার নেজামুল ইসলাম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ফেরদৌস আলম মানিক ও কমিশনার ইয়াকুব আলী,রাজনৈতিক নেতা চাষি এনামুল হক, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments