মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাচ্চু ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর পরই উত্তেজিত গ্রামবাসী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ মাইক্রোবাস চালক মেহেদী হাসানকে আটক করেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদাহ মাজার এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে। নিহত বাচ্চু ইসলাম পুঠিয়ার বিড়ালদহ এলকার মো. এমরান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নাটোর থেকে ছেড়ে আসা একটি হাইস মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর মোটর সাইকেল চালক বাচ্চু নাটোরের দিকে যাচ্ছিল। পথে বিড়ালদহ মাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাচ্চু মৃত্যু হয়।
রাজশাহীর পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলম খান জানান, এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
পুঠিয়া ফায়ার সার্ভিসের লিডার হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা শুনেছি, দুর্ঘটনার পরে স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন দেয়। আমরা দুই ঘণ্টার চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments