থাকছে বন্যা পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য লাইভ স্ট্রিমিং অপশন!
প্রবাসী ডেস্ক: কানাডার অটোয়ায় ৫ অক্টোবর, ২০২৪, শনিবার সন্ধ্যা ৫টায় অটোয়াভিত্তিক জনপ্রিয় বাংলা সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব তাদের প্রতীক্ষিত কনসার্ট “অপার্থিবের আবছা নীল কণা - লাইভ” এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এই কনসার্ট অনুষ্ঠিত হবে অটোয়ার আলগনকুইন কমন্স থিয়েটারে। এই বিশেষ অনুষ্ঠান শুধু ব্যান্ডের নতুন অ্যালবাম “আবছা নীল কণা” উন্মোচনের প্ল্যাটফর্মই নয়, বরং গেট আপ স্ট্যান্ড আপ এবং অংকুর ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বন্যাক্রান্ত বাংলাদেশের পুনর্বাসন সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দ্যোগ হিসেবেও কাজ করবে।
অনুষ্ঠানের সকল পারফর্মার, সংগঠক, এবং স্বেচ্ছাসেবীরা বিশেষভাবে কৃতজ্ঞ প্রিন্স মর্টগেজ টিম - ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল এর প্রতি, যারা এই শোয়ের ভেন্যু এবং টেকনিক্যাল খরচ বহন করেছে। তাদের উদারতার জন্য আমরা ১০০% টিকেট বিক্রয় এবং লাইভ স্ট্রিম থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের বন্যাক্রান্ত মানুষদের পুনর্বাসনের কাজে দান করতে সক্ষম হচ্ছি।
এছাড়া, স্থানীয়ভাবে হাঁপানি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুদ্র প্রিন্স হোপ ফাউন্ডেশন এর সাথে আমরা কাজ করছি। এই উদ্দ্যোগ আমাদের স্থানীয় কমিউনিটির স্বাস্থ্য এবং কল্যাণের প্রতিও আমাদের দায়বদ্ধতা প্রদর্শন করে।
অপার্থিব তাদের জনপ্রিয় গান “বাঙাল,” “রূপকথা,” “সাগরের প্রণয়,” “তুমি নেই,” এবং “যোদ্ধা” সহ তাদের সম্পূর্ণ অ্যালবামের গান পরিবেশন করবে। তাদের গভীর লিরিক, মেটাল রিদম, অর্কেস্টরা আর কোয়ের এর মিশ্রণ দর্শকদের নিয়ে যাবে তাদের অপার্থিব সুরের জগতে। এছাড়া আরও থাকছে তিনটি কানাডিয়ান বাংলা ব্যান্ড - বিদ্রোহী, গহীন, এবং ম্যান অন বাইক এর পারফর্মেন্স।
“আমরা গেট আপ স্ট্যান্ড আপ, অঙ্কুর ইন্টারন্যাশনাল এবং আমাদের উদার স্পনসরদের সাথে এই অনুষ্ঠানের জন্য কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত,” বলেছে অপার্থিব। “লাইভ স্ট্রিমিং বিকল্পটি আমাদেরকে আরও বড় একটি শ্রোতাদের সাথে যুক্ত করার সুযোগ করে দিয়েছে এবং যে কেউ এই মহৎ কাজে অংশ নিতে চায়, তারা যেকোনো জায়গা থেকে অংশ নিতে পারবে। একসাথে আমরা সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে যারা প্রয়োজনে রয়েছে তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিব।”
অনুষ্ঠান এবং লাইভ স্ট্রিমের অংশগ্রহণকারীরা সরাসরি অঙ্কুর ইন্টারন্যাশনাল এর মাধ্যমে দান করতে পারবেন, যা এই সহায়তা প্রচেষ্টার আরও প্রসার ঘটাবে। টিকিট কিনুন এখানে - https://www.ticketmaster.ca/opartheeb-present-abchha-neel-kona-live-nepean-ontario-10-05-2024/event/31006116ED7D3288, লাইভ স্ট্রিমিং লিঙ্ক - https://www.facebook.com/opartheebmusic
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments