স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান নামক একজন ব্যবসায়ির বাসায় গত ৪ মে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে। এ প্রসঙ্গে মেহেদী হাসানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল নামে এক সন্ত্রাসী তার সঙ্গে ১০/১২ জন রাজধানী ভাটারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মেহেদীকে খোঁজাখুঁজি করে। এরপর আমিনুল ও তার লোকজন বাসায় মেহেদীকে না পেয়ে বাসা ভাংচুর ও লুটপাট করে।
মেহেদীর ভাই তানভীর হাসান এই লুটপাটে বাধা দিলে আমিনুল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। তানভীর বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি।
মেহেদীর পরিবারের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে, মেহেদী ও তার স্ত্রীর সঙ্গে আমিনুলের পূর্ব শত্রুতা ছিল। এর আগেও মেহিদীর কাছে আমিনুল ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়াও মেহেদীর অফিসে গিয়ে মেহেদীকে গুরুতরভাবে মেরে ,হত্যাচেষ্টা করেছিল।
বর্তমানে আমিনুলের ভয়ে মেহেদী ও তার স্ত্রী গত বছর জুলাই থেকেই বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। জীবন বাঁচাতে তারা বরিশাল পালিয়ে থাকাকালীন আমিনুল মেহেদীর অবস্থান জেনে যায় এবং সেখানেও লোক পাঠিয়ে মেহেদীর ওপর হামলা করে।
পরিবারের দাবী পুলিশের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও পুলিশ তেমন কোন সহায়তা করেনি, এমনকি মামলাও গ্রহন করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ও তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে স্থানীয়রা বলেন যে, তাদের নামে যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা মামলা কারণ মেহেদী হাসানকে তারা একজন ব্যবসায়ী হিসেবেই চেনে। পরিবারের দাবী সন্ত্রাসী আমিনুল জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তার প্রভাবেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments