ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২২ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া টিভি টাওয়ার এলাকায় মিনি ট্রাক- অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন, এছাড়াও ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহাপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানান, মাটি ভর্তি মিনি ট্রাকটি টেকনাফের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে বালুখালী টিভি টাওয়ারের পাশে পৌঁছালে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments