ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে চলমান স্বৈরাচারী অবৈধ শাসনের অবসান হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদের সহযোগী ও ভারতীয় সম্প্রসারণবাদের সরকার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে জনগণের বিজয় সুনিশ্চিত হয়েছে। তবে চলমান ঘটনার ধারাবাহিকতায় মার্কিন আধিপত্যবাদের দোসর ড. মুহম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হলে আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। এর মধ্যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে যাবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ যুব ইউনিয়ন মার্কিন সাম্রাজ্যবাদের দোসর ড. ইউনূসের নেতৃত্বাধীন পুতুল সরকার চায় না। বাংলাদেশ যুব ইউনিয়ন এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে।
খান আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর আলম নান্নু আজ এক বিবৃতিতে বলেন, বিজয়কে কোনোভাবেই নতুন কোনো সাম্রাজ্যবাদী শক্তি, তথা মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। যে অন্তর্বতীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, এই সরকারের প্রধান হিসেবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করা উচিত, যিনি গত ১৫ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে নিরলসভাবে লড়াকু ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ও বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ড. মুহাম্মদ ইউনুস তার জীবদ্দশায় কখনোই জনগণের স্বার্থে কোনো আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন না, বরং আজীবন মার্কিন সাম্রাজ্যবাদের পুঁজি এবং তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন। ফলে আমরা প্রবল আশঙ্কা করছি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা শেখ হাসিনার ভারতীয় সরকারের বিপরীতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী পুতুল সরকারে পরিণত হবে।
তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রকৃত বিজয় অর্জনের জন্য তথা দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ’৯০ পরবর্তী সকল সরকারের দুঃশাসনের বিরুদ্ধের জাতীয় স্বার্থ রক্ষায় আন্দোলন, ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জোড়ালো ভূমিকা পালন করেছেন এমন নাগরিকদের অন্তর্বতীকালীন সরকারে যুক্ত করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, অনেক লড়াই-সংগ্রাম আর শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এই ছাত্র-জনতার বিজয় এসেছে। ভুল সিদ্ধান্তের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের দোসর ড. মুহম্মদ ইউনূসকে সরকার প্রধান করা হলে দেশের জনগণের সংকট আরও বাড়বে। দেশের আরেকটি মার্কিন পুতুল সরকার গঠিত হবে, যা বাংলাদেশের নয়, বরং মার্কিন তাবেদারির মাধ্যমে তার সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠবে। তাই অবিলম্বে ড. ইউনূসের নাম বাদ দিয়ে জনগণের স্বার্থরক্ষায় অগ্রণী নাগরিক নেতৃত্বকে দায়িত্বে আনার দাবি করছি।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ছাত্র-জনতার বিজয় কলঙ্কিত হতে দেয়া হবে না। অবিলম্বে নিরাপত্তায় আরো বেশি সেনা নিয়োগের করে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সারা দেশে সাম্প্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির-প্যাগোডা-মাজার-ভাষ্কর্য ভাঙচুর-অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য বন্ধ করুন।
দেশের ছাত্র-যুব-জনতাকে স্বৈরাচার ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুব ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments