ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর সাথে ডিভোর্স হাওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকাদার নামে এক প্রবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কান্ড ঘটান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর পূর্ব সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে পাশ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। পরবর্তীতে তাদের সংসারে ২ টি ছেলে মেয়ে হলেও দীর্ঘ দিন দাম্পত্য কলহের পর স্ত্রী ডিভোর্স দেন। এ ঘটনার পর তিনি ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই বিষয়ে বদিউজ্জামান বলেন আমার সাথে ১৭ বছর আগে পারিবারিক ভাবে সোমা আক্তারের সাথে বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ বিবাদ চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগে একবার ডিভোর্স হয়; পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি। এইবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।
এই বিষয়ে সোমা আক্তারের সাথ যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায় নি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments