স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টি (একাংশ) দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তাঁর এনজিওগ্রাম করার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। শারীরিক অবস্থার বিবেচনায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে একটি ব্লকে সফলভাবে রিং প্রতিস্থাপন করেন।
আজ শনিবার (২৩ মে) বিকেলে অন্য ব্লকেও সফলতার সঙ্গে রিং প্রতিস্থাপন করেছেন অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামান। বর্তমানে তিনি তাঁর নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, জননন্দিত জননেতা ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার (১৯ মে) শারীরিক অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তাঁর রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।
বুধবার (২০ মে) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে পুনরায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে ভর্তি করেন।
কর্মীবান্ধব মহান নেতা রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শুক্রবার মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করবেন—ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments