স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এর আগেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নামের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments