বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম)-এর ৩৫তম বার্ষিক সম্মেলন আজ ( ১১ ডিসেম্বর ) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক মহামারিতে সুপারবাগ এর চ্যালেঞ্জ মোকাবেলায় অণুজীব বিজ্ঞানীদের ভূমিকা’।
অধ্যাপক ড. মো. মাহফুজুল হকের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় অধ্যাপক ড. শাহ্লা খাতুন, ঢাবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং বিএসএম-এর সভাপতি অধ্যাপক ড. এ আর এম সোলায়মান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আইসিডিডিআরবি’র ভাইরোলজি ল্যাবরেটরি প্রধান ড. মুস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বৈশ্বিক মহামারিতে সুপারবাগ এখন মানব জাতির জন্য বড় ধরণের হুমকি। প্রকৃতি, পরিবেশ ও মানবজাতির জন্য বিবর্তন একটি স্বাভাবিক বিষয়। এই বিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার জন্য নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন করতে হবে। এজন্য সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। সুপারবাগ ও সকল মহামারি থেকে মানবজাতিকে রক্ষা করতে নিরলস পরিশ্রমের মাধ্যমে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের জন্য উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সুপারবাগের কারণে প্রতিদিন বিশ্বে অনেক মানুষের প্রাণহানী ঘটছে। তিনি এই সম্মেলন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। বিদ্যা-বুদ্ধি ও গবেষণা দিয়ে বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট দেশ সেবায় এবং মানবজাতিকে রক্ষায় কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments