স্টাফ রিপোর্টার: মার্কিন সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার মাধ্যমে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী সমাজ গঠনের যে আকাংখা তৈরি হয়েছিল তার সাথে প্রহসন করা হয়েছে। এই সরকারের মাধ্যমে এদেশে মার্কিন অবস্থান আরও শক্তিশালী করার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক রণনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার বিপদ আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে সাম্রাজ্যবাদী চীন ও রাশিয়া এদেশকে আরও অস্থিতিশীল করতে বিভিন্ন পাঁয়তারা চালাবে। সাম্রাজ্যবাদীদের এসব তৎপরতার বিরুদ্ধে দেশের শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একই সাথে স্বৈরতান্ত্রিক শেখ হাাসিনা সরকারের খুন-গুম-গণহত্যা, বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও দমন-পীড়ন-শোষণ-নির্যাতনের শে^তপত্র প্রকাশ করার আহবান জানান নেতৃবৃন্দ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ ময়মনসিংহ জেলার সভাপতি মাহতাব হোসেন আরজু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ’র জেলা সহ-সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহবায়ক বাবলী আকন্দ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ও এনডিএফ নেতা ওবায়দুল হক কালামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ১৬ বছর আগে মার্কিন পরিকল্পনায় ও মার্কিন-ভারতের সমন্বিত পরিকল্পনায় স্বৈরতান্ত্রিক আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই মার্কিন পরিকল্পনা কার্যকর করার সাথে সাথে ভারতের স্বার্থরক্ষায় একের পর এক জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments