সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাত দেড়টায় উপজেলার বাঘা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের মৃত তমজিদ আলীর মোঃ ফরিদ উদ্দিন (৫০), একই ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আব্দুল কাদির (৫০), বাঘা ইউনিয়নের বাঘা পূর্বগাঁও গ্রামের তেরা মিয়ার পুত্র আব্দুস ছালাম (৩৫), একই ইউনিয়নের বাঘা পূর্বগাঁও গ্রামের নছির উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২৩), একই গ্রামের মছব আলীর পুত্র মখলিছ মিয়া (২৬), সুরুজ আলীর পুত্র রেজাউল করিম (২০) মৃত আতর আলীর আব্দুল মতিন (৩০), তেরা মিয়ার পুত্র আনা মিয়া (২৫), একই ইউনিয়নের বাঘা পরগনা বাজারের মৃত মানিক মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই একলাছ মিয়া, এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই মোঃ লুৎফুর রহমান ও এসআই বিকাশ সরকারের নের্তৃত্বে একদল পুলিশ বাঘা ইউনিয়নের পূর্ব দেউলগ্রাম গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের তেরা মিয়ার মালিকানাধীন টিনশেড বিশিষ্ট বসতঘরের ভিতর থেকে ৯জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারেকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যাবহৃত তাস ও নগদ ৪,৯২০ টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments