ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও উপজেলা আমীন সমিতির সভাপতি এবং বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু তুষার কান্তি সরকার (৭০) মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল সকাল সাড়ে ১০ টায় ফুলতলা বাজার ক্যাশখোলা শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা, বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি গৌর হরি দাস, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরাসহ সকল নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইত্যবসরে বেড়েছে অত্র উপজেলার করোনা রোগীর সংখ্যা। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুরের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংগৃহীত নমুনায় ১২ জনের মধ্যে ১ জন ও মঙ্গলবার ৪ জনের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments