উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ তহবিল থেকে ভিজিএফ এবং মহামারী করোনা ভাইরাস উপলক্ষে বিশেষ মানবিক সহায়তার মাধ্যমে ২০ হাজার অসহায় দরিদ্র, শ্রমজীবি ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোঃ শাহে আলম। এ উপলক্ষে ১৪ জুলাই বুধবার সকাল ১০টায় সরকারি ডব্লিউ বি. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল উন্নয়নমূলক কাজ সাময়িক ভাবে বন্ধ রেখে আগে মানুষকে প্রাণে বাঁচাতে হবে। মানুষ বেঁচে থাকলে সকল কিছু করা সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে চললে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। সকল মানুষকে মাক্স পরার পরামর্শ দেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। এ সময় পৌরসভায় ১৫শত ৪০জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন এবং করোনা উপলক্ষে জনপ্রতি ৫কেজি করে চাল, ১কেজি ভোজ্য তেল, ২কেজি আলু, ১কেজি আটা, ১কেজি লবন, ১কেজি ডাল পৌরসভার মোট ৩৩০ জনের মাঝে বিশেষ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও ৯টি ইউনিয়নে ১০কেজি করে ১৩ হাজার ২২০ জনের মাঝে এবং ৬ হাজার ৭২০ জনকে বিশেষ সহায়তা প্রদান করা হয়। সর্বমোট ১৯ হাজার ৯৪০ জনকে এ সহায়তা প্রদান করা হয়। একই দিনে প্রধান অতিথি পৌরসভাসহ বামরাইল, সাতলা, হারতা, শোলক, জল্লা ইউনিয়নেও খাদ্য সামগ্রী সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন। এ মহামারী করোনা উপলক্ষে দেশব্যাপী লকডাউন থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় ঈদুল আযজা ও করোনা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে উপজেলার প্রতিটি হতদরিদ্র ও কর্মহীন পরিবার।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments