দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাসহ বিভিন্ন অপরাধের মামলায় কথিত পীর শামীম রেজা (৫৫) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফিলিপনগর গ্রামের নিজ আস্তানা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাষ্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে আস্তানা গেড়ে মুসলিম রীতি না মেনে ঢাক ঢোল বাজিয়ে মরদেহ দাফন, দুধ ঢেলে শরীরে মেখে তা ভক্তদের দিয়ে চেটে খাওয়াসহ ইসলাম ধর্ম বিরোধী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছিল শামীম রেজা। ইসলাম ধর্ম বিরোধী প্রকাশ্য এমন কর্মকান্ড পরিচালনার কারণে ধর্মপ্রাণ মুসলমানসহ এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় খালিদ হাসান নামে এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে শামীম রেজার নামে গত বুধবার দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং ১৫। মামলা দায়েরের পর দৌলতপুর থানা পুলিশ বৃহস্পতিরার গভীর রাতে উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে শামীম রেজার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
সব মন্তব্য
No Comments