স্টাফ রিপোটার: প্যালেস্টাইনে ইসরাইলী বাহিনীর বর্বর হামলা অবিলম্বে বন্ধের দাবিতে ৬ এপ্রিল ২০২৪, শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের (২য় তলা) জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। সূচনা বক্তব্য উথাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকম-লীর সদস্য হাসান তারিক চৌধুরী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যথাক্রমে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিম-লীর সদস্য যথাক্রমে জননেতা রাশেদ খান মেনন এমপি, অধ্যাপিকা মাহফুজা খানম, সাবেক এমপি শিরীন আখতার, এডভোকেট এসএমএ সবুর, শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অধ্যাপক এম এম আকাশ, এম্বাসেডর মমতাজ হোসেন, রুহিন হোসেন প্রিন্স, ইসমাইল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন আসলাম খান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্যালেস্টাইনের নিরীহ জনগনের উপর ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এই অবস্থায় বিশ্ব শান্তি আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ শান্তি পরিষদ নীরব বসে থাকতে পারে না। বাংলাদেশ শান্তি পরিষদ প্যালেস্টাইন সঙ্কটের সমাধানের জন্য যুগ যুগ ধরে রাজপথে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার রয়েছে। একইসাথে প্যালেস্টাইনের বীর জনতার প্রতি সংহতি জারি রেখেছে। ইসরাইলী বাহিনীর এই হামলা এই মুহূর্তে বন্ধের কোন বিকল্প নেই। তাই আজ গাজা, পশ্চিম দতীরসহ প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চলে ইসরাইলী বাহিনীর পরিচালিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ সারা বিশ্বে লাখো জনতা রাজপথ উত্তাল করেছে। তারপরও আন্তর্জাতিক আদালতের রায় এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরাইল তাদের এই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ শান্তি পরিষদ এই মুহূর্তে ইসরাইলী বাহিনীর এ হামলা বন্ধের দাবি জানাচ্ছে এবং গণহত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানাচ্ছে। একইসাথে জেরুজালেমকে স্বাধীন অসাম্প্রদায়িক প্যালেস্টাইন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথের প্রতি নিজেদের অবস্থান পুনর্ব্যাক্ত করছে। ইসরাইল ও তার প্রভাবশালী সহযোগীদের উচিত বিশ্ব জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যালেস্টাইনের জনগণের নায্য দাবি মেনে নেয়া। বাংলাদেশ শান্তি পরিষদ প্যালেস্টাইনের পক্ষে সংহতি আরো জোরদার করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments