ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আরকাইভস দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণাগার। সিদ্ধান্ত, কাজ ও স্মৃতির ধারক।আরকাইভস তথ্যের নির্ভরযোগ্য উৎস, যা প্রশাসনিক কর্মকাণ্ডের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তি নির্মাণ করে। এটি ব্যক্তি ও গোষ্ঠীর স্মৃতি সংরক্ষণের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখে। মোদ্দাকথা, একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আরকাইভস। কেননা, সকল গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত হয়।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত 'অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট' ও 'আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক বেসিক কোর্স' শীর্ষক প্রশিক্ষণ কোর্সসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেজিস্ট্রার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (আরকাইভস) সুজায়েত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (গ্রন্থাগার ও অর্থ ব্যবস্থাপনা) আবু দাউদ মিয়া এনডিসি।
প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ জানার্জন করে থাকে। তিনি বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে আগ্রহ ও সময়ানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, দশ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স দুইটি আজ ১৯ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের গ্রন্থাগার পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments