রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ যুবলীগ ধর্মপাশা উপজেলা শাখার দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারী করেন ধর্মপাশা উপজেলা প্রশাসন। শুক্রবার বাদশাগঞ্জ বাজারে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার সমর্থিত সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। অপর দিকে একই দিনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ কেন্দ্রীয় যুবলীগের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার করার জন্য দিন ধার্য করেন। একই সময়ে একই স্থানে দুটি কর্মসূচীকে কেন্দ্র করে এলাকা উত্তেজিত পরিবেশ বিরাজ করছে। একই দিনে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসএস পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী অফিসার মো: মুরতাসির হাসান পলাশ জনস্বার্থে শুক্রবার ভোর ৬ টায় হতে রাত ১২ ঘটিকা পর্যন্ত সকল প্রকার মিটিং মিছিল বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments