ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ চারদিকে সুনশান নিরবতা। তখন রাত প্রায় ১টা। এসময় এক নবজাতক শিশুর কান্নার আওয়াজ। খালের ভেতরে শুকনো জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে বিভিন্ন পোকা আক্রমণ করেছে। এরই মাঝে চিকা প্রাণীটি তার গালে মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে কান্না করেই যাচ্ছে। ওই নবজাতকের কান্নার আওয়াজ কেউই শুনতে পাচ্ছে না। এমন সময় এক পথচারী ওই পথ দিয়ে বাড়িতে যাবার সময় কান্নার আওয়াজ তার কানে পৌছে। পরে কান্নার স্থলে গিয়ে দেখেন পলিথিনে মোড়ানো নবজাতকের ÿত বিÿত দেহ পড়ে রয়েছে। এসময় একটি চিকা প্রানিটিও নবজাতকের মোড়ানো পলিথিনের মধ্যেও রয়েছে। নবজাতকটি ছিল মেয়ে শিশু। গত মঙ্গলবার রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার শহরের পূর্ব মেড্ডার পাশে (পুরাতন সেকশন) খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে সদর থানা পুলিশ। এর আগে স্থানীয় সোহাগ মিয়অ ৯৯৯ কল দিয়ে পুলিশটি বিষয়টি অবহিত করেন। পুলিশ আহত অবস্থায় নবজাতক শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতাল সূত্রে জানায়, আহত নবজাতক শিশুটিকে হাসপাতালে এনআইসিও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শারিরীক অবস্থা কিছুটা উন্নতি হলেও শংকামুক্ত নয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments