সুব্রত সানা: ময়মনসিংহ বিভাগীয় জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন বিষয়ে আজ ময়মনসিংহে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় এক হোটেলে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ পর্যায়ক্রমে নেত্রকোণা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ,ময়মনসিংহ দক্ষিন, ময়মনসিংহ উত্তর জেলা এবং ময়মনসিংহ মহানগর নেতৃবৃন্দের সাথে দলের সাংগঠনিক পুনর্গঠনের অগ্রগতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন।
সভায় জেলা ও মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং সহ সভাপতি, ১নং যুগ্ম সম্পাদক, সকল সাংগঠনিক সম্পাদক এবং আহবায়ক কমিটির আহবায়ক ও সকল যুগ্ম আহবায়ক উপস্থিত ছিলেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, এড. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ড. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন বাচ্চু, আখতারুল আলন ফারুক, ডা. মোফাখখারুল ইসলাম রানা, মাহবুবুল আলম, আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহবায়ক এড. মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, বজলুর রহমান পাঠান, শাহ শিব্বির আহমেদ বুলু, মির্জা ফারহানা রহমান হোসনা, এড. এম এ হান্নান খান, মাহমুদ কায়কোবাদ মামুন, শামীম আজাদ, মাহবুবুল আলম, লিটন আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল (ভার্চুয়ালী সংযুক্ত), সাধারণ সম্পাদক হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান রুপম, আক্রামুজ্জামান রাহাত, জামালপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লিটন, সজিব খান, সাইফুল ইসলাম আল আমিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
মত বিনিময় সভায় জেলা ও মহানগর নেতৃবৃন্দ স্ব স্ব ইউনিটের সাংগঠনিক রিপোর্ট প্রদান করেন। সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনার পর আগামী ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলা, পৌর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের সম্মেলন সমাপ্ত করার আহবান জানানো হয়েছে ।
এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন পৃথকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে মতবিনিময় করেন। এড. নুরুল হকের নেতৃত্বে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দও সাক্ষাত করে মত বিনিময় করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments