স্টাফ রিপোটার: রাজধানীর ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রাজধানীর ওয়ারী থানার সামনে, রাজধানী মার্কেটের পাশে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে রবিবার রাতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ওয়ারী থানার সামনে তিনটি ককটেল ছোড়া হলে তা বিস্ফোরিত হয়। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানা গেছে।
ওয়ারী থানার ডিউটি অফিসার সাদ্দাম হোসেন জানান, ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফ্লাইওভার থেকে থানাকে লক্ষ করে ৪টা ককটেল নিক্ষেপ করে দুর্বিত্তরা। এসময় ৩টি ককটেল বিষ্ফোরিত হয়। ডিএমপির বোম ডিজপোজাল ইউনিট এসে ওপর ককটেল উদ্ধার করে বিস্ফোরণ ঘটায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments