স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ৮ দফা দাবিতে আজ ২৮ ডিসেম্বর সকাল ১০.৪৫ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে।
সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ আলী মামুন এর সন্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সদস্য এস এম কাদির, ঢাকা মহানগর শাখার উপদেষ্টা আফজাল হোসেন, আকতার হোসেন, সদস্য মনির হোসেন মলিন,
তানভীর নাঈম, সেকান্দার আলী, বাবু হাসান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৬০ লাখ ব্যাটারি যানবাহন চালক, মেকানিক, মহাজন ও তাদের উপর নির্ভরশীল ৩ কোটি মানুষের জীবন-জীবিকা হরনের চেষ্টায় একদল মুনাফালোভী গাড়ি ব্যবসায়ি প্রতিনিয়ত চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তাদের ৫/৭
লাখ টাকা মূল্যের গাড়ি রাস্তায় নামানোর জন্য সধারন মানুষের অত্যন্ত জনপ্রিয়, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন উচ্ছেদ করতে কৌশলে মহামান্য আদালতকে ব্যবহার করছে। সংগ্রাম পরিষদ প্রত্যাশা করে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ভবিষ্যতে আর কোন ব্যবসায়ি সিন্ডিকেট এ ধরনের জীবন-জীবিকা ধ্বংসকারি কোন উদ্যােগ গ্রহন করবে না।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments