দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ খেরেজ আলী উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর দরগাবাড়ি ঈদগাপাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সংগ্রামপুর গ্রামের মাঠের মধ্যে বৃদ্ধ খেরেজ আলী ফকিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বৃদ্ধ খেরেজ আলীর মাথায় ভারী বস্তু দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। বৃদ্ধ খেরেজ আলী ফকির বাড়িতে একা ছিলেন। শুক্রবার রাতে দূবৃর্ত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঠের মধ্যে হত্যাকান্ড ঘটায় বলে এলাকাবাসীর ধারণা।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, খেরেজ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments