মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের এসআই হেলাল ও তার সহকর্মী মানিককে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জর্জ আদালত। হেলাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি নওগাঁ জেলায়। মামলার সাথে জড়িত সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।
আজ বুধবার (২১ জুন) দুপুরে যাবজ্জীবনসহ প্রত্যেককে ১২ লক্ষ টাকা জরিমানা করে এ রায় ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
সংক্ষেপে রায়ের বিবরণে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই হেলাল উদ্দিন প্রামানিক ও তার সহযোগী সুইপার মানিক দাস কে দুটি ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১২ লক্ষ টাকা সহ যাবজ্জীবন কারাদন্ড এবং আরো একটি ধারায় ১ বছরের স্বশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা দন্ডে দণ্ডিত করেছে আদালত। এসআই হেলাল উদ্দিনের সহযোগী মানিক দাস বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলার আরো ১ আসামী মাসুদ রানাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে এবং মামলার জব্দকৃত সকল আলামতকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯/০৬/২০১৯ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদকবিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করে থাকেন। সেদিন থেকেই হেলালের উপর নজরদারি শুরু করেন ঠাকুরগাঁও ডিবির একটি চৌকস দল। পরে সেখানে ঠাকুরগাঁও ডিবি’র দলটি অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।
এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করলে সেই মামলার রায় আজ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments