বোচাগঞ্জে সাংবাদিকদের নতুন সংগঠন
আহাছানুল মতিন, (দিনাজপুর) বোচাগঞ্জ : উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন “সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে—
সভাপতি মোঃ মুক্তার হোসেন (মুক্ত খবর পত্রিকা), সাধারণ সম্পাদক আবুল ওহাব (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক লিখন বণিক শুভ (নিউজ২১ বাংলা টিভি), দপ্তর সম্পাদক আহাছানুল মতিন নান্নু (যুগবার্তা ডটকম), অর্থ সম্পাদক : ওমর ফারুক (মানবজমিন) এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও আসাদ আলী (সাপ্তাহিক অভিযোগ)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
তারা আরও জানান, খুব শিগগিরই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments