নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তারা বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—মো. আবুল কালাম (৪২) ও তার স্ত্রী মোছাঃ রেখা আক্তার (৩৫)। এ ঘটনায় শনিবার (২৯ জুন) বিকেলে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেখা আক্তার।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আত্মীয়দের সঙ্গে। সম্প্রতি বিবাদীরা অতর্কিত হামলা চালিয়ে বাঁশের লাঠি সোটা দিয়ে স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে ফেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগপত্রে যাদের বিরুদ্ধে নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—একই এলাকার মো. ফজলুর রহমান (৫৫), মো. নয়ন মিয়া (২৭), মো. জীবন মিয়া (২৩), মোছাঃ দোলেনা আক্তার (৪৭) ও মোছাঃ মনি আক্তার (২০)। তারা সকলেই বাদীর আত্মীয়।
রেখা আক্তার বলেন, “আমার মামা ও মামাতো ভাই-বোনেরা দীর্ঘদিন ধরেই জমি নিয়ে আমাদের হয়রানি করছে। সালিশে বসেও কোনো ফল হয়নি। এখন তারা হামলার পথ বেছে নিয়েছে।”
স্থানীয় বাসিন্দা জোৎনা বেগম বলেন, “জমি নিয়ে বিরোধ তো ছিলই, কিন্তু এখন যা ঘটছে তা ভয়ংকর। মানুষ আতঙ্কে আছে।”
এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি মো. মামুন বলেন, “বহুবার মীমাংসার চেষ্টা করা হলেও সমস্যার সুরাহা হয়নি। এবার যা ঘটেছে, তা ন্যাক্কারজনক।”
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে—তারা জমি দখল করবে এবং সুযোগ পেলে বাদী ও তার স্বামীকে হত্যা করে লাশ গুম করবে।
অভিযুক্তদের একজন মো. ফজলুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনেওয়াজ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments