ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত যে কোনো ইতিবাচক কর্মকান্ডকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উৎসাহিত করে থাকে, তারই অংশ হিসেবে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অনলাইনে ৩১৪ জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পরে, পরে বিচারকদের বিচার বিশ্লেষনের মাধ্যমে ২২৯জন আলোকচিত্র শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় ১৩ জন আলোকচিত্র শিল্পীকে পুরস্কার এর জন্য মনোনীত করা হয়েছে। এতে বিচারকমন্ডলী হিসেবে ছিলেন জনাব এ বি এম রফিকুর রহমান, জনাব আবির আবদুল্লাহ, জনাব এস এম গোর্কি এবং মনির উজ্জামান। প্রতিযোগিতা ও প্রদর্শনী সমন্বয় করেন জনাব মো: মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক (অনুষ্ঠান ও প্রদর্শনী), চারুকলা বিভাগ। আলোকচিত্র প্রদর্শনী ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবিকে উপস্থাপনার লক্ষ্যে প্রথম আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে ২০২৪ শুক্রবার সকাল ১১টায়। জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্টিতব্য আয়োজনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা ও সনদপত্র বিতরণ করা হবে। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এ বি এম রফিকুর রহমান, বরেণ্য ফটোসাংবাদিক এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, মহাপরচিালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কৃতজ্ঞতা জানাবেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments