তিতাস, বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সোমবার (৯ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দিয়াড়মশুরিয়া বিলে ভুট্টার জমিতে বন্ধুকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এই পরিকল্পিতভাবে বন্ধুকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার ঘটনায় ২ জনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।
এঘটনায় বড়াইগ্রাম উপজেলার আহমেদপুুর এলাকার আবুল কালাম এর ছেলে আহত যুবক আল আমীন বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ে করেছেন।
আল আমীন জানায়, চঞ্চল তার পুর্ব পরিচিত। তার কথায় বিকাল ৪ টার পর থেকে চঞ্চল ও তার পরিচিত আবু রায়হানকে সাথে নিয়ে নাটোরের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। রাত আটটার দিকে ইয়াছিনপুর স্টেশনের অদুরে বাগাতিপাড়া উপজেলার দিয়াড়মশুরিয়া বিলে ভুট্টার জমিতে তাকে নিয়ে যায়। সেখানেই দুজনে মিলে আল আমীনের মুখে কসটেপ লাগানোর চেষ্টা করলে তিন জনের ধস্তা ধস্তির এক পর্যায়ে তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে ভিকটিম চঞ্চল এর হাতে কামড় দেয় এবং শরিরের অন্ডকোষ চেপে ধরে। আল আমীন দৌড়ে পালিয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রানে বাঁচে। পরে পুলিশ কে খবর দেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুর ইসলাম জানান, খবর পেয়ে রাতে ঘটনা স্থল থেকে আল আমীনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও চশমার সুত্র ধরে ঘটনার ৫ ঘন্টার মধ্যে স্থানীয়দের সহযোগীতায় আল আমীন এর প্রতিবেশি ও বন্ধু বড়াইগ্রাম উপজেলার কেঁচুয়াড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে চঞ্চল ও নলডাঙ্গা উপজেলার কোচকুড়ি গ্রামের মৃত জব্বার মৃধার ছেলে আবু রায়হান নামের দুজনকে আটক করা হয়। হত্যার চেষ্টার ঘটনার সাথে আটককৃত দুজনের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে কেন এই হত্যা কান্ডের চেষ্টা করা হয়েছে, বন্ধুত্ব না পারিবারিক কোন বিষয় তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আল আমীনের দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে গ্রহন করে আটকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments