জয়ে আশাবাদী
চট্টগ্রাম অফিস: ফেনী-২ (সদর) আসনে দলীয় ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সকালে ফেনী জেলা প্রশাসক মনিরা হক মঞ্জুকে ঈগল প্রতীক বরাদ্দ দেন।
এ সময় মঞ্জুর সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী -২ আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব ফজলুল হক, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদীসহ দশ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।
জেলা প্রশাসকের হাত থেকে প্রতীক বুঝে নিয়ে মঞ্জু গণমাধ্যমকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায় পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়ার নিকট কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তার এই ত্যাগ আজীবন শ্রদ্ধার সাথে মনে রাখবে ফেনীবাসী। লিয়াকত আলী ভুঁইয়াকে রাজনৈতিক গুরু আখ্যা দেন মঞ্জু।
অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। একইসাথে মজিবুর রহমান মঞ্জুকে নিজের প্রার্থী বলে মন্তব্য করে তিনি সর্বশক্তি দিয়ে মঞ্জুকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দেন।
এরপর ফেনী-৩ আসনের জোটের প্রার্থী ফখরুদ্দিন মানিকসহ জুলাই অভ্যুত্থানের শহীদ শিহাবের কবর জিয়ারত করেন মঞ্জু। জেলা জামায়াত, এবি পার্টি, এনসিপিসহ ১০ দলীয় জোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে ফেনীতে এসে অধ্যাপক লিয়াকত আলীর বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গত ২৯ ডিসেম্বর ১০ দলের পক্ষে ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments