স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কেপ ভার্দে সমতায় ফেরে। নির্ধারিত সময় ১-১ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় মেসির দল। গ্রুপ ‘এইচ’-এ স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে নকআউটে ওঠা কেপ ভার্দে শেষ পর্যন্ত লড়াই করেও বিদায় নিল। এই জয়ে ৭ জুলাই মঙ্গলবার রাত ১০টায় আটলান্টায় রাউন্ড অব ১৬-তে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
রাউন্ড অব ৩২-এর শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে জয়সূচক গোলটি করেন জন আরিয়াস। শুরু থেকেই ফিজিক্যাল ফুটবলে ভরা ম্যাচে ৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ার জন কর্দোবা। ঘানা সমতায় ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ ভেদ করতে পারেনি। এই জয়ে শেষ ষোলোয় উঠে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে কলম্বিয়া। কলম্বিয়া-ঘানা ম্যাচ দিয়েই শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সব লড়াই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments