মরাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে শানু(২৫) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত, শানু উপজেলার গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ২৯ এপ্রিল ভোরে গাজীরহাট- পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা সহ পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করেন।
এদিকে, নিহত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন।
এ বিষয়ে ওসি আরো বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments