স্টাফ রিপোটার: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজার’ উদ্দেশে রওয়ানা হন তিনি। বিষয়টি জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
নিয়মিত শারীরিক চেকআপের জন্য শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান।
হাসপাতালে ভর্তির আগে-পরে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। সেসব পরীক্ষার ফলাফল দেখে তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষায় জানা গেছে, খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাগুলোর সঙ্গে নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি। সে কারণে তাকে হাসপাতাল ছেড়ে বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রাম নিতে বলেছে মেডিক্যাল বোর্ড।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া । অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments