সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিংড়া বাজারের স্বর্ণ পট্টির একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে যায়। পরে ভোর পাঁচটা পর্যন্ত নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
সিংড়া ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে স্বর্ণ পট্টির দোকানগুলো পুড়ে গেছে। পরে নাটোর ফায়ার সার্ভিস স্ট্রেশনের উপ-সহকারী পরিচালক একেএম মুর্শেদ এর নেতৃত্বে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স, গৌরী জুয়েলার্সসহ মোট দশটি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরো দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments