ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের মামলার ২ নং এজাহারভুক্ত আসামী সাব্বির ফারাজী’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এদিকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার এজাহারভুক্ত আসামী ফুলতলা এম এম কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শান্ত গাজী ও ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৪ আসামীর মধ্যে দীপ্ত সাহা ও তাসিন মোড়ল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল রবিবার আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সাব্বির ফারাজী’র ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়। তার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্যখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments