রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে গভর্নিং বডির সাবেক দুই সভাপতি,সদস্যবৃন্দ এবং শিক্ষকমন্ডলী তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন। অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলনমেলায় রূপ নয়। এসময় বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক বলেন,ঐতিহ্যবাহী আদর্শ এ কলেজটি এর আগে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জণ করেছে আগামীতে দেশজুড়ে সুনাম-সুখ্যাতি ছড়াবে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা সুশিক্ষিত ও আদর্শ সোনার মানুষ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালণ করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বিদায়ী সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন ড. সৈয়দ আতিকুল ইসলাম,কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক,বিদ্যোৎসাহী সদস্য জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মহসীন রেজা,বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ স্বপন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা,সাবেক যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সেলিম বেপারী,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জগন্নাথ,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক,গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য খান মো. আল-আমিন,আক্তারুজ্জামান বিপ্লব ও আনার কলি ঝুমুর,অভিভাবক সদস্য সৈয়দ হুমায়ুন কবির,আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম খান প্রমুখ। পরে সৈয়দ বজলুল হক কলেজের তৃতীয় বারের মত নির্বাচিত সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে গভর্নিংবডির সভা অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments