সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "সাংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি,মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি।" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদ ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার(২৯ অক্টোবর) বিকেলে দয়াময়ী মোড়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনাসভা এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় জামালপুর উদীচী কার্যালয়ে আড্ডা ও মিলনমেলার আয়োজন করে।
উদীচী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন,মনিমেলা খেলাঘর আসর জেলা শাখার সভাপতি সিদ্ধার্থ শংকর রায়,সম্মিলিত সামাজিক আন্দোলন,জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন আদিত্য, আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক আবুল হাসনাত তালুকদার,সহ-সভাপতি রনজিৎ বিশ্বাস খোকন,আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সহ-সভাপতি তরিকুল ফেরদৌস।
উদীচীর সাধারন সম্পাদক সন্তোষ কুৃমার রাজভরের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তারা বলেন,১৯৬৮ সালে উদীচী প্রতিষ্ঠিত হয়ে আজ ৫৫ বছরে পাঁ দিয়েছে। একটি সংগঠন তার আন্দোলন সংগ্রামে অবিচল থেকে ৫৫ বছর অতিবাহিত করেছে অসাম্প্রদায়িক,সমাজতান্ত্রীক বাংলাদেশ গড়ার লক্ষে। আমরা এখনও স্বপ্ন দেখি বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের। উদীচী গান,আবৃত্তি,নাটক,গণসংগীতের মধ্যে দিয়ে গণমানুষ ও মেহনতি মানুষের রাজনীতি করে।
আলোচনাসভা শেষে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশ করে। সন্ধ্যায় উদীচী কার্যালয়ে শুভানুধ্যায়ী,সদস্য,কর্মী এবং নেতৃবৃন্দ মিলনমেলায় এবং আড্ডায় মিলিত হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments