মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদের নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্যাডে স্বাক্ষরিত এই কমিটিতে মোঃ শফিউল্লাহকে আহ্বায়ক এবং মোঃ শহিদুল্লাকে সদস্যসচিব করে ১২৮ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হিসেবে খায়রুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ।
জেলা শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ শফিউল্লাহ বলেন, “জেলার আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “নেতা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সকল কর্মসূচিতে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখতে চাই। নেত্রকোনাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments