ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেন (বিটি) নামে পরিচিত ওই ট্রেনটি ঢাকা থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস ও বিভিন্ন কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments