দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চিলমারী ইউনিয়নের চিলমারী বাজার সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ছেলেদের মধ্যে সংঘর্ষের জের ধরে শিকদার পক্ষ ও মন্ডল পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোর গ্যাংয়ের দুই গ্রæপের সংঘর্ষের জের ধরে শনিবার রাতে চিলমারী বাজার থেকে মন্ডল পক্ষের মজনু মন্ডল (৫২) নিজ বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শিকদার পক্ষের মেহের শিকদার, নহির শিকদার, সজিব খান ও আবু খানসহ ১০-১২ জন সশস্ত্র অবস্থায় তার ওপর হামলা চালায়। এসময় হামলকারীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মজনু মন্ডলকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মন্ডল পক্ষের লোকজন সংগবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কাদের মন্ডল (৪৫) ও ছিদ্দিক আলম শিকাদার (৪০) আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মজনু মন্ডলের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্ জানান, চিলমারীর চরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মজনু মন্ডলসহ কয়েকজন আহত হয়েছে। তারা কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments