স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুবক ও তরুণ প্রজন্ম ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সকল আন্দোলনে অংশগ্রহণ করে। অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে বঙ্গবন্ধু যুবক ও তরুণ শ্রেণির প্রতি নির্ভর করতেন। বর্তমান সময়ে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
আজ (বুধবার) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট "আমার জীবন, আমার স্বপ্ন" প্রতিপাদ্যে আয়োজিত ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পীকার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শিশু ও যুব সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ যখন সগৌরবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তখন স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের ঘৃণ্যতম মানবাধিকার লঙ্ঘন করেছিল। সেখান থেকে আন্দোলন ও নেতৃত্বের মধ্য দিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের বর্তমান কাঠামোতে নিয়ে আসেন।
মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের দর্শন হচ্ছে ‘কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়’। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে শিশু, যুবক ও তরুণদের বিষয়ে সরকার যুববান্ধব পরিকল্পনা গ্রহণ করছে। তরুণদের আগামীর বাংলাদেশের কাণ্ডারী হিসেবে তৈরি করতে হবে।
অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্টল পরিদর্শন ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ৫ মিনিটের একটি একটি ডকুমেন্টারি দেখানো হয়।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের হেড অব কো-অপারেশন জো গোডিংস এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রিটা হুকায়েম বক্তব্য রাখেন। দেবাশিষ আর সরকার এবং নিশাত বিনতে রায়হানের সঞ্চালনায় জাতীয় পরিচালক সুরেশ বার্টলেটসহ অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments