ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার প্রেমনগর ছালিপুরা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি বর্মন। গত ২ মে মঙ্গলবার তার সহপাঠিদের সাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে তার সহপাঠিদের সামনেই প্রকাশ্যে কাউছার নামে এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। কাউছার প্রায়ই মুক্তি বর্মনকে উত্যক্ত করত। সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং কাউছারের পরিবারকে অভিযোগ করায়, কাউছার নির্মমভাবে প্রকাশ্যে মুক্তি বর্মনকে কুপিয়ে হত্যা করে।
আজ এক যৌথ বিবৃতিতে নেত্রকোণায় স্কুল ছাত্রী মুক্তি বর্মনকে কুপিয়ে হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান।
নেতৃবৃন্দ বলেন,আমরা এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। একজন স্কুল শিক্ষার্থীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে আসামী পালিয়ে যেতে পারে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তা বুঝবার কোনো উপায় নেই। তাদেরই নাকের ডগায় গড়ে উঠছে এই বখাটে সন্ত্রাসীরা, করে যাচ্ছে হরহামেশাই ছোটখাটো অপরাধ কিন্তু এই অপরাধ নিয়ন্ত্রণে নেই আইনি কার্যকর ভূমিকা। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এর আগেও দেখা গেছে ক্ষমতা ও অর্থের দাপটে অপরাধীরা পার পেয়ে যায়। যখন অপরাধ করেও অপরাধীর শাস্তি হয় না, তখন অপরাধ সমাজে প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে।। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত আসামী কাউছারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ আরও বলেন,মুক্তির বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে তার সাথে সাথে ইভটিজিং, মাদক, পর্নোগ্রাফি, নারী নির্যাতন ও অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের মধ্যে সামাজিক অবক্ষয়, নারীর অবাধ চলাচল এবং জীবনের নিরাপত্তায় যে প্রতিবন্ধকতা ও আতঙ্ক বিরাজ করছে তার বিরুদ্ধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments