অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং স্থানীয় থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, প্রায় ৪ কেজি গাঁজা, ১০২ পিস ইয়াবা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)। তারা সবাই শাকপালদিয়া গ্রামের বাসিন্দা।
সেনা সূত্র জানায়, চলতি জানুয়ারি মাসে নগরকান্দা উপজেলায় একাধিক মরদেহ উদ্ধার এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার মতো গুরুতর ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে নগরকান্দার সুশীল সমাজের প্রতিনিধিরা যৌথ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সমাজ থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
নগরকান্দা নাগরিক ফোরামের এক সদস্য বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সাধারণ মানুষের আস্থা তৈরি হবে।”
আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদক পরবর্তীতে নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments