রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি॥ অবশেষে বরিশালের বানারীপাড়ায় গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী রঞ্জন মজুমদারকে ২৫ জানুয়ারী বুধবার বিকালে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পাশর্^ববর্তী স্বরূপকাঠি উ্পজেলার ্ইন্দেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামী রঞ্জন মজুমদার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাাঠানো হবে। এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার হওয়ার খবরে প্রতারণার শিকার শত শত গ্রাহক থানা চত্বরে ্এসে জড়ো হয়। এসময় তারা তাদের আত্মসাত কৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments