ডেস্ক রিপোর্ট: এবার চাকরি জীবন শুরু করেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভিসতা ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানিতে পরিচালক হিসাবে যোগ দিয়েছেন তিনি। এরইমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজও শুরু করেছেন। যদিও আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসাবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’
এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এ অভিনেতা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments