ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে সদ্য এসএসসি পাশকৃত ছাত্রী ইশরাত জাহান (১৭) নামের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামে তার নানা বাড়িতে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে সবার অলক্ষ্যে মেয়েটি ঘরের ডাবার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়। সে উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের বশির আহম্মেদ এর একমাত্র কন্যা। ২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সে ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ থেকে পাশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরত হাল রিপোর্ট শেষে ফুলতলা থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments