ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন বাজারে ১৬৫ পিস মরা মুরগীসহ মো. ইয়াছিন (৩৫) নামে এক মুরগী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে চরফ্যাশন বাজারের মুরগী ব্যবসায়ী মো. ইয়াছিনের দোকান থেকে এ মরা মুরগী উদ্ধার করা হয়।
মুরগী ব্যবসায়ী মো. ইয়াছিন চরফ্যাশন পৌরসভা ৯ নং ওয়ার্ডের কালিয়াকান্দি এলাকার বাসিন্দা তাজল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ চরফ্যাশন বাজারের মুরগী ব্যবসায়ী মো. ইয়াছিনের দোকানে অভিযান চালিয়ে ৩টি বস্তাভর্তি ১৬৫ পিস মরা মুরগি উদ্ধার করেন। এবং দোকান মালিক মুরগী ব্যবসায়ী মো. ইয়াছিনকে আটক করে পৌর ভবনে নিয়ে আসেন। এ সময় তার সাথে চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আকতারুল আলম সামু, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আটককৃত মো. ইয়াছিন জানান, সাতক্ষীরা থেকে ব্যবসার উদ্দেশ্যে ৪শত মুরগী ক্রয় করে চরফ্যাশনে নিয়ে আসেন। গাড়ি থেকে নামানোর পর দেখি কিছু মুরগী মারা গেছে। মরা মুরগীগুলো বিক্রির উদ্দেশ্য ছিলোনা।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোভন বসাক বলেন, স্থলভাগের সব প্রাণীই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বণ ডাই অক্সাইড ত্যাগ করে। যখন কোনো প্রাণীকে জবাই করা হয়, তখন তার বিষাক্ত কার্বণ ডাই অক্সাইড রক্তের সাথে বের হয়ে যায়। কিন্তু যখন ওই প্রাণীকে শ্বাসরোধ করে মারা হয় বা তার স্বাভাবিক মৃত্যু হয় তখন ওইসব প্রাণীর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ও রক্ত দেহের ভেতরে মাংসের সাথে মিশে যায়। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেকারণেই এসব মৃত প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ।
এ রির্পোট লেখা পর্যন্ত মরা মুরগীগুলো চরফ্যাশন পৌরসভার দায়িত্বে মাটি চাপা দেওয়া হয়েছে।
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের মাধ্যমে মুরগী ব্যবসায়ী মো. ইয়াছিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments