ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি শুক্রবার ( ৮আগস্ট ) এক বিবৃতিতে বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা এবং গাজীপুরের আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাসহ গতবছরের ৫ আগস্টের পর দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং গণমাধ্যমের উপর মব ও জবর দখলের ধারাবাহিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জাসদের বিবৃতিতে বলা হয়, দেশের গণমাধ্যমের কর্মীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও বিপন্নতার মধ্যে দিন কাটাচ্ছে। গণমাধ্যমগুলো যখন তখন মব ও জবর দখলের হুমকির মধ্যে দিয়ে চলছে। কথায় কথায় কর্মস্থলে চাকুরি চ্যুতির হুমকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। জাসদ, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা হীনতা, বিপন্নতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক শক্তির প্রতি আহবান জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments