ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বসত ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে বসত ঘরের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে কবির মাঝীর বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ঘরের আসবাসপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের মালিক হুমায়ুন কবির বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন লেগে যায়, আগুন পুড়ে আমার ঘরের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হুমায়ুন কবিরের ছেলে মো. শাফায়াত জানান, ঘরে লাগা আগুনে মালপত্রের সাথে তার ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র পুড়ে গেছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এবং ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments